× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

জয় দিয়ে শুরু আর্জেন্টিনার মেসিবিহীন ম্যাচে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জুন, ২০১৬

স্টাফ রিপোটার:  কোপা আমেরিকা শতবার্ষিকীর বিশেষ আসরে দুর্দান্ত শুরু করলো আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চিলিকে ২-১ গোলে হারালো জেরার্ডো মার্টিনোর শিষ্যরা। তবে এ ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি আর্জেন্টিনার নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি।

মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার লেভাইস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৮টায় মুখোমুখি হয় গত আসরের ফাইনালিস্টরা। গতবার চিলির বিপক্ষে ফাইনালে টাইব্রেকারে হেরে শিরোপা খোয়ায় আর্জেন্টিনা। তাই গ্রুপ ‘ডি’র এ ম্যাচটি অনেকটা প্রতিশোধও হলো আলবেসেলিস্তাদের।

এদিন ম্যাচের প্রথমার্ধ দু’দল বেশ কয়েকবার চেষ্টা করলেও গোলের দেখা পায়নি। তাই গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় তারা। বিরতি থেকে ফিরে ম্যাচে আধিপত্য সৃষ্টি করে খেলতে থাকে ১৪বারের কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরই ধারাবাহিকতায় ৫১ মিনিটে দলের লিড এনে দেন অ্যাঙ্গেল ডি মারিয়া। এভার বেনেগার থেকে বল পেয়ে দারুণভাবে গোলটি করেন পিএসজি মিডফিল্ডার।

ম্যাচের ৫৯ মিনিটে লিড দ্বিগুন করে আর্জেন্টিনা। এবার যেন প্রথম গোলের বিপরীত কিছু দেখা গেল। দ্বিতীয় গোলটি ডি মারিয়ার সাহায্যে স্কোর শীটে নাম লেখান বেনেগা। ২-০ গোলে যখন আর্জেন্টিনা জয়ের সুবাতাস পাচ্ছিল, ঠিক ম্যাচের অতিরিক্ত যোগ করা সময়ে একটি শান্তনার গোল পায় অ্যারিয়েল ওরেলানার অ্যাসিস্ট থেকে চিলিকে একটি গোল পাইয়ে দেন পেদ্রো ফুয়েনজালিদা।

ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে মার্টিনো শিষ্যরা। এদিকে গ্রুপ ‘ডি’র অন্য ম্যাচে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়েছে পানামা।


এ ক্যটাগরির আরো খবর..