জোরপূর্বক ব্যক্তি মালিকানা জায়গা দখল করে সরকারী রাস্তা মেরামত করার অভিযোগ

জোরপূর্বক ব্যক্তি মালিকানা জায়গা দখল করে সরকারী রাস্তা মেরামত করার অভিযোগ

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন পূর্ব পাড়া গ্রামে সরকারী রাস্তা ছেড়ে জোর পূর্বক ব্যক্তি মালিকানা জমির উপর দিয়ে সরকারী রাস্তা মেরামত করার অভিযোগ উঠেছে।

সংবাদ পেয়ে শুক্রবার সরেজমিনে গিয়ে রাস্তা তৈরী করার সত্যতা পাওয়া যায়। জানা যায় ৬নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য মোঃ আজিজুল ইসলাম সকল কথা উপেক্ষা নিজের ক্ষমতা বলে তিনি প্রদ্যুৎ কুমার বিশ^াস এর জায়গা দখল করে সরকারী রাস্তা মেরামত করবেই।

জায়গার মালিক প্রদ্যুৎ কুমার বিশ^াস বলেন আজিজ কারও কথা না শুনে নিজের ক্ষমতা বলে রাস্তা তৈরী করবেই। এ ব্যপারে ইউ.পি. সদস্য আজিজুল ইসলাম এর নিকট ব্যক্তি মালিকানাধীন জমির উপর দিয়ে রাস্তা করার ব্যপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি সরকারী রাস্তা তৈরী করবোই কেহ আমার রাস্তা তৈরী করা ঠেকাতে পারবে না।

এই কথার পরিপেক্ষিতে মধুখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন ও ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম এর নিকট বিষয়টি জানালে তারা বলেন সরকারী জায়গা না মেপে কারও জায়গার উপর দিয়ে রাস্তা তৈরী করা হবে না ।

এর ফলে প্রদ্যুৎ কুমার বিশ^াস নিরুপায় হয়ে তার নিজের জায়গা দিয়ে সরকারী রাস্তা যাতে তৈরী করা না হয় এবং সম্মিলিতভাবে সবার সম্মতিক্রমে জনগনের চলাচলের স্বার্থে জায়গা সমানভাবে বন্টন করে ও মেপে সরকারী হালটের উপর দিয়ে রাস্তা তৈরী করা হয় এই লক্ষে তিনি মধুখালী উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।