আজ ১৭ ফেব্রুয়ারী কবি, সাহিত্যিক ও ঔপন্যাসিক জীবনানন্দ দাসের জন্ম জয়ন্তী – ১৮৯৯ সালের এই দিনে তিনি জন্মগ্রহন করেন ! জীবনানন্দ দাসকে নিয়ে কিছু লিখার বহুদিনের খুব মনোবাসনা আমার !
বাংলা কবিতায় স্বতন্ত্র মহিমায় নতুন আঙ্গিকে মোড় নেওয়া ও নতুনত্বের আবেশ সৃষ্টিকারী একজন কবি ছিলেন জীবনানন্দ দাস অথচ তাঁর মতো কবির একটি জীবনীগ্রন্থ বের হতে তাঁর মৃত্যুর পর প্রায় দেড় যুগ সময় অতিবাহিত হয়ে গেলো ! যদিও তাঁর জীবন নিয়ে ১৯৭১ সালে গোপাল চন্দ্র রায় মহাশয়ের লিখিত ‘জীবনানন্দ’ জীবনীগ্রন্থটি প্রকাশিত হয়েছিল !
১৯৭১ থেকে ১৯৯০ প্রায় ১৯ বছর পর বাংলা ভাষায় নয় ইংরেজি ভাষায় জীবনানন্দ দাসের সত্যিকারের একটি সমৃদ্ধ জীবনীগ্রন্থ রচিত হয় যার নাম ‘A poet apart ‘ ! জীবনীগ্রন্থটি রচনা করেন সাত সমুদ্র তের নদী দূরের মার্কিন মুলুকের মানুষ ক্লিনটন বুথ সিলি- এই জীবনী গ্রন্থটি কবির ব্যক্তি জীবন ও সাহিত্য জীবন নির্ভর একটি পূর্ণাঙ্গ গ্রন্থ ! যে কাজটি বাংলা ভাষাভাষী কেউ করতে পারেনি সে দুরূহ কাজটি করেছেন এই মহান ব্যক্তি ও গবেষক এবং তাঁর এই গবেষণালব্দ গ্রন্থটির প্রশংসা করেননি সাহিত্য জগতে এমন কম মানুষই ছিল !
এই জীবনীগ্রন্থটির গুরুত্ত্ব এতটাই চাহিদার দাবিদার ছিল যার প্রেক্ষিতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ১৯৯৯ সালে A poet apart অবলম্বনে একটি ছায়া গ্রন্থ প্রকাশ করেছিলেন ! এই মহতী মানুষটি কবি জীবনান্দ দাসকে এতো বেশি অনুভব করতেন – জীবিনীগ্রন্থটি প্রকাশের ঠিক ২০ বছর পর অর্থাৎ ২০১১ সালে ক্লিনটন বুথ সিলি নিজেই গ্রন্থটির বাংলা অনুবাদ করে বাংলায় ‘অনন্য জীবনানন্দ’ নামক জীবনী গ্রন্থটি প্রকাশ করলেন ! আমি অনেক আগ্রহ নিয়ে ২০১৬ সালের জুলাই মাসে ‘অনন্য জীবনানন্দ’ গ্রন্থটি সংগ্রহ করে ধীরে ধীরে পড়তে শুরু করলাম !
ক্লিনটন বুথ সিলি ১৯৬৩ সালে ক্যালিফর্নিয়া স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রাণীবিদ্যায় স্নাতক ডিগ্রি নেয়ার পর জন কেনেডির প্রতিষ্ঠিত পিস কোর কর্মী হিসাবে পূর্ব পাকিস্তানে আসেন ! সেখানে দুবছর ধরে তাঁর কাজ ছিল নিয়মিত বরিশাল জেলা স্কুলে গিয়ে হাতে কলমে প্রাণী বিদ্যা শিখাতে শিক্ষকদের সহায়তা করা ! এই কাজের ফাঁকে ফাঁকে সাগরদির ওরিয়েন্টাল মিশনারি স্কুল এ যেতেন বাংলা শিখতে ! এখান থেকেই তাঁর বাংলা চর্চা শুরু হয় – তিনি বাংলা বলেনও বরিশালের টানে ! দুবছরের স্বেচ্ছাসেবক জীবন শেষ করে দেশে ফিরে শিকাগো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন স্নাতকোত্তর ডিগ্রির জন্য – তাঁর বিষয় ছিল ‘দক্ষিণ এশিয়া ভাষা ও সভ্যতা’ !
১৯৬৭-১৯৬৮ সালে একটি রাইটার্স ওয়ার্কশপে তাঁর সঙ্গে পরিচয় ঘটে কবি, প্রাবন্দ্বিক ও কোলকাতা পত্রিকার সম্পাদক জোতির্ময় দত্তের (যিনি বুদ্ধদেব বসুর জামাতা) সাথে ! শোনা যায় জোতির্ময় বাবুই তাঁকে গবেষণার বিষয় বস্তু নির্বাচনে অনুপ্রাণিত করেন এবং ক্লিনটনের
জন্য গবেষণার বিষয় নির্বাচন করেন ‘জীবনানন্দ’ !
তথ্যসূত্রানুযায়ী ১৯৬৯ সালে ক্লিনটন বুথ সিলি আবার বাংলায় এলেন গবেষণার কাজে তবে এবার তাঁর কর্মস্হল কলকাতায় ! তন্য তন্য করে গবেষণার তথ্য খুঁজতে শুরু করে দিলেন তিনি এবং তথ্য সংগ্রহ করে দেশে ফিরে গিয়ে শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন ! যতদূর জানা যায় ১৯৭৬-৭৭ সালে জীবনানন্দ গবেষণা শেষ করেন ক্লিনটন বুথ সিলি !



