জিতের বিপরীতে এবার নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক: জিতের বিপরীতে এবার নায়িকা হিসেবে আসছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। এসকে মুভিজ ও জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় দুদেশের যৌথ উদ্যোগে তৈরি হবে ছবিটি। ‘বাদশা’ নামের এ ছবিতে জুটি বাঁধছেন জিত ও ফারিয়া।

আগামী মার্চেই ছবির শুটিং শুরু হবে। ছবিটি পরিচালনা করবেন ‘বস’ ও ‘গেম’  ছবির পরিচালক বাবা যাদব। তার পরিচালনায় একাধিক ছবিতে অভিনয় করেছেন জিত। তবে বাংলাদেশের কেউ এ ছবিতে যুগ্ম পরিচালক হিসেবে থাকবেন কিনা তা এখনও ঠিক হয়নি। এদিকে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় এ বছরে মোট ৫টি ছবি মুক্তি পাওয়ার কথা। আগামী মাসেই মুক্তি পাবে ওম, রিয়া সেন ও নুসরাত ফারিয়া অভিনীত ‘হিরো ৪২০’ ছবিটি। এরপর মুক্তি পাবে আরিফিন শুভ ও জলি অভিনীত ‘নিয়তি’ ছবিটি। এ ছাড়া ‘বাদশা’সহ দুটি যৌথ প্রযোজনার ছবি মুক্তি পাবে এ বছরেই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।