× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

ছাদ থেকে ধাক্কা মেরে মাকে হত্যা করলেন পুত্র

admin
হালনাগাদ: শুক্রবার, ৫ জানুয়ারী, ২০১৮

প্রতিবেশী ডেস্কঃ মাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। নারকীয় ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের রাজকোটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গেছে, কয়েক মাস আগে অভিযুক্ত সন্দীপ নাথওয়ানির মা জয়শ্রী বেনের মস্তিস্কে রক্তক্ষরণ হয়। তারপর থেকেই অসুস্থ ছিলেন তিনি। তারই সুযোগ নিয়ে পরিকল্পনা করেই মাকে খুন করে সন্দীপ বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। যদিও, গোটা ঘটনাটি একটি দুর্ঘটনা বলে দাবি করেছে অভিযুক্ত।
পুলিশের কাছে সে জানিয়েছে, ২৭ ডিসেম্বর তার মা পুজো করার জন্য তাদের অ্যাপার্টমেন্টের ছাদে ওঠেন। সন্দীপ তাঁকে ছাদে নিয়ে গেলেও, পুজোর জন্য জল আনতে তিনি নীচে নামলে ঘটনাটি ঘটে যায় বলেও দাবি অভিযুক্তের।

এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্দীপ তার মাকে জোর করে ছাদের দিয়ে নিয়ে যাচ্ছে। এরপর সেখান থেকে ধাক্কা দিয়ে নীচে ফেলে দেয় জয়শ্রী বেনকে। পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে, পারিবারিক অশান্তির জেরেই মাকে খুন করেছে সন্দীপ। গ্রেফতারির জন্য তার সুস্থ হওয়ার অপেক্ষা করছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..