জামিনে মুক্ত নেতাকর্মীদের বরণ করলেন মিজানুর রহমান চৌধুরী

ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়াাবাজার) আসনে ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি প্রার্থী মিজানুর রহমান চৌধুরী বলেছেন, ৩০ ডিসেম্বরের তামাশার নির্বাচনকে এদেশের জনগণ মেনে নেয়নি। সরকারের পাতানো এই নির্বাচনকে মানুষ ঘৃণাভরে প্রত্যাখান করেছে। ফলাফল প্রত্যাখান করে পুনরায় নির্বাচন দাবি করে তিনি আরো বলেন, জনবিচ্ছিন্ন শাসকদল ধানের শীষের গণজোয়ার দেখে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে আগের রাতেই ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করে রেখেছিল। এদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে এদেশের জনগণ আবারও বিএনপিকে দেশের ভাগ্য উন্নয়নের দায়িত্ব দিতো।

মঙ্গলবার বিকেলে ভোটের আগে গণগ্রেপ্তারের শিকার নেতাকর্মীদের মধ্যে কয়েকজন জামিনে মুক্তি পেলে সুনামগঞ্জ কারাফটকে তাদের বরণ অনুষ্ঠানে মিজানুর রহমান চৌধুরী এসব কথা বলেন।

জামিনে মুক্তি প্রাপ্তরা হলেন, মিজানুর রহমান চৌধুরীর বড় ভাই ব্যবসায়ী কুতুবুর রহমান চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য তাইবুর রহমান, জেলা যুবদল নেতা গাজী মিল্টন, যুবদল নেতা সাব্বির আহমদ, বিএনপি নেতা ইসলাম ফিরোজ, আজাদ রাব্বানী, ইসলাম উদ্দিন, জাহাঙ্গীর আলম, গৌছ মিয়া, কামাল উদ্দিন মেম্বার, আবুল ফজল খান, আকতার হোসেন, জুনেদ মিয়া, ছালিক আহমদ, সামছুর রহমান, আব্দুর রউফ, মইনুল ইসলাম, রাসেল মেম্বার, আফরাফ আহমদ, বাবুল মিয়া ও আবদুর রফিক ভুট্টু।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।