জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হয়েছেন। দেশটির নারা শহরে বক্তব্য দেওয়ার সময় পেছন থেকে শিনজো আবেকে গুলি করা হলে তিনি পড়ে যান। এ সময় সেখানে গুলির শব্দ শোনা যায়। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ দেশটির পশ্চিমাঞ্চলের নারা শহরে প্রচার কর্মসূচির সময় এই গুলির ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৬৭ বছর বয়সী আবে শহরের একটি রাস্তায় বক্তৃতা দিচ্ছিলেন তখন তিনি হামলার শিকার হন। সেই সময় গুলির শব্দ শোনা গিয়েছিল এবং ঘটনাস্থলে একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে থাকা একজন এনএইচকে প্রতিবেদক বলেছেন, তারা আবের বক্তৃতার সময় পরপর দুটি শব্দ শুনতে পান।

এনএইচকে জানায়, সে সময় গুলির শব্দ শোনা গিয়েছে এবং ঘটনাস্থল থেকে একজন পুরুষ সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে।

ঘটনাস্থলে থাকা একজন এনএইচকের একজন সাংবাদিক বলেন, তারা আবের বক্তৃতার সময় পরপর দুটি বিকট শব্দ শুনতে পান। তবে কিয়োডো নিউজ জানায়, সাবেক প্রধানমন্ত্রী অচেতন হয়ে পড়েছেন এবং তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে মনে হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।