× Banner
সর্বশেষ
চাকরি না খুঁজে কর্মসংস্থান সৃষ্টিকারী হোন – মির্জা ফখরুল দক্ষিণ কোরিয়া ও আরব আমিরাতের সঙ্গে এফটিএ আলোচনা শেষ পর্যায়ে – বাণিজ্যমন্ত্রী আগামী বিশ্বকাপে বিজ্ঞাপন থেকে বড় মুনাফার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতি সভা

admin
হালনাগাদ: বুধবার, ৩ আগস্ট, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে প্রস্তুতি সভা করেছে মেহেরপুরে জেলা প্রশাসন। আজ বুধবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ওই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পরিমল সিংহ। সভায় উপস্থিত ছিলেন ও  বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসানুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মান্নাফ কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খায়রুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আহমারউজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফউদ্দীন , মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েতউদ্দিন ,জেলা আওয়ামীলীগের উপদেষ্টা  আশকার আলী, সহ-সভাপতি আব্দুল হালিম, সদর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহীন, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ,  জেলা তথ্য কর্মকর্তা রোস্তম আলী, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন প্রমুখ। এ ছাড়াও  সভায় সরকারী-বেসরকরী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা থেকে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয় ।


এ ক্যটাগরির আরো খবর..