× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা

ছুটিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রথম এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

Dutta
হালনাগাদ: শনিবার, ১৮ মে, ২০২৪
ছুটিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়

যশোরের ঝিকরগাছা উপজেলার ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নের ১৯৯৪সালে স্থাপিত ছুটিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এই প্রতিষ্ঠানের বয়স ৩০বছর অতিবাহিত হলেও এই প্রথম এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল।

শনিবার সকাল ১১টার সময় ছুটিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে শ্রেণি কক্ষে ২০২২, ২০২৩ ও ২০২৪ ইং সালের ৩০জন শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ছুটিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাবিনা ইয়াসমিন হিরা, সহকারী শিক্ষক রেজাউল হক, মোঃ ইব্রাহিম খান, স্নেহার খাতুন, আব্দুল আজিম,  আব্দুল আলিম, খালেদা খাতুন, আব্দুল মালেক, দীনবন্ধু দাস,  আলী তারেক, ওমর আলী, রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ সহ ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ছাত্রীবৃন্দ।

উল্লেখ্য, অনুষ্ঠানে সহকারী সিনিয়র শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন বিগত ৩০ বছর স্কুলের বয়সে এখনও পর্যন্ত এই আয়োজন করা হয়নি। এটাই প্রথম বারের মত অনেক আনন্দের সাথে সংবর্ধনা দেওয়া হল। এমন আয়োজনে আমরা অনেক খুশী। অনুষ্ঠান শেষে তাদের মিষ্টিমুখ করানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..