× Banner
সর্বশেষ
২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক

চৌগাছায় ইভটিজিংয়ের অভিযোগে আটক যুবককে ছেড়ে দেয়ার অভিযোগ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫

যশোর প্রতিনিধিঃ চৌগাছায় ইভটিজিংয়ের অভিযোগে শফিকুল ইসলাম (২৫) নামে এক চা দোকানিকে আটক করে পুলিশ। তবে রাজনৈতিক কারণে পরে ভিকটিম তার অভিযোগ প্রত্যাহার করে নেওয়ায় পুলিশ টিজারকে ছেড়ে দিয়েছে।
আটকের পর মুক্ত শফিকুল উপজেলার হাজরাখানা গ্রামের দ্বীন আলী বিশ্বাসের ছেলে। একই গ্রামের শওকত আলীর মেয়ে আল্পনা খাতুন নাইসের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে।

চৌগাছা থানায় দেওয়া আল্পনা খাতুনের অভিযোগ থেকে জানা যায়, সে চৌগাছা মৃধাপাড়া মহিলা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। কলেজে আসা-যাওয়ার পথে একই গ্রামের চা বিক্রেতা শফিকুল ইসলাম তাকে কুপ্রস্তাব দেন এবং অশ্লীল অঙ্গভঙ্গি করেন। সে অনেকবার নিষেধ করলেও শফিকুল একাজ থেকে বিরত না হয়ে বরং আরও বেশি করে তাকে বিরক্ত করতে থাকেন। নিরুপায় হয়ে সোমবার দুপুরে আল্পনা তার বাবা শওকত আলী ও তার মাকে নিয়ে থানায় এসে শফিকুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়। অভিযোগ পেয়ে চৌগাছা থানার পুলিশ সন্ধ্যায় শফিকুলকে তার দোকান থেকে আটক করে।

এব্যাপারে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, ‘আমি সারাদিন থানায় ছিলাম না। যেকারণে বিষয়টি সর্ম্পকে বলতে পারছি না।’ শফিকুলকে আটককারী এসআই মঞ্জুরুল হাসান মাসুদ বলেন, ‘ভিকটিম এবং আসামি পক্ষ আপস-মীমাংসা করে শফিকুলকে ছাড়িয়ে নিয়ে গেছে।’ এব্যাপারে আল্পনার সঙ্গে কথা বলতে চাইলে রাজি হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে তার পরিবারের এক সদস্য জানান, ক্ষমতাসীন দলের একজন প্রভাবশালী নেতার নির্দেশে আল্পনা তার অভিযোগ প্রত্যাহার করে নিতে বাধ্য হয়।


এ ক্যটাগরির আরো খবর..