× Banner
সর্বশেষ
ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি

চোখের নিচের কালো দাগ দূর করার উপায়

admin
হালনাগাদ: বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: জেনে নিন চোখের নিচের কালো দাগ দূর করার কিছু ঘরোয়া উপায়।

আলুর রস বা আলু বাটা: কাচা আলু বেটে তা লাগাতে পারেন চোখের নিচে। কিংবা বাটা আলুর পরিবর্তে শুধু আলু বাটার রসটুকু তুলোয় নিয়ে তা চোখের নীচে লাগান। প্রতিদিন ঘণ্টাখানেক এটি লাগালে, কয়েক সপ্তাহ পরেই চোখের নীচের কালো দাগ দূর হবে।

টমেটোর রস + লেবুর রস: টমোটোর রস এবং লেবুর রস একসঙ্গে মিশিয়ে, সেই রস মিনিট দশেক চোখের নিচে লাগান। কয়েক সপ্তাহ ব্যবহারে সুফল মিলবে।

দুধ: রুপচর্চায় দুধ অনেক কার্যকরী। সুতরাং চোখের নীচের কালো দাগও দূর করা যাবে দুধ লাগিয়েও। এজন্য প্রতিদিন ২০ মিনিটের জন্য চোখের নীচে ঠাণ্ডা দুধ লাগান তুলোর সাহায্যে।

শশা বাটা + আলু বাটা: চোখের নিচের কালো দাগ দূর করার জন্য একসঙ্গে শশা এবং আলু বাটা ব্যবহারেও সুফল মিলবে।

কমলার রস + গ্লিসারিন: গ্লিসারিনের সঙ্গে কমলার রস মিশিয়ে নিয়মিত লাগালে দূর হবে চোখের নিচের কালো দাগ।

গোলাপ জল: গোলাপ জলও ব্যবহার করতে পারেন চোখের নীচের কালো দাগ দূর করার জন্য। গোলাপ জল তুলোয় ভিজিয়ে, সেই তুলো ১৫ মিনিট চোখে রাখুন।

লেবুর রস: লেবুর রস তুলোর সাহায্য চোখের নিচে লাগাতে পারেন কালো দাগ দূর করার জন্য। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। তবে লেবুর রস ব্যবহারে যদি জ্বালা করে, তাহলে এটি ব্যবহার করবেন না।

তথ্যসূত্র: ইন্ডিয়া ডটকম


এ ক্যটাগরির আরো খবর..