× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূতের বৈঠক অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় করা যাবে না – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৪তম ‘ড্র’ আগামী ২ আগস্ট জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী হজ ও ওমরাহ ফেয়ার ২০২৬: বিমানের টিকিট মূল্য কমে ১ লাখ ৩০ হাজার টাকা, হয়রানিমুক্ত হজের প্রতিশ্রুতি লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ

চীনা ৩১ জন নাগরিকের সহায়তায় ৬২৯ মহিলাকে বিক্রি করেছে পাকিস্তান

Biswajit Shil
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯

পাকিস্তানের কমপক্ষে ৬২৯ জন মেয়ে এবং মহিলাকে কনে হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছিল চিনা নাগরিকদের কাছে। ৩১ জন চিনা নাগরিক পাচারের সঙ্গে যুক্ত ছিল বলে জানিয়েছে পাকিস্তানি গোয়েন্দা।

পাকিস্তানি গোয়েন্দাদের তরফে এ ব্যাপারে নিশ্চিত করা হয় যে, ৬২৯ জন মহিলাকে চিনে পাচার করা হয়েছিল। শেষ ১৮ মাস ধরে এই কাজ চলেছে বলে জানানো হয়েছে। পাক গোয়ান্দারা এই পাচার চক্রের মেরুদণ্ড ভেঙে ফেলতে বদ্ধপরিকর ছিল।

এক পাক অফিসার জানিয়েছেন, “এই মেয়েদের জন্য কেউ কিছু করছে না। পুরো পাচারচক্রের কাজ আরও বাড়ছে। কারণ, তাঁরা জানে, বিপদে পড়লেও তাঁরা বেঁচে যেতে পারবে। ” পাশাপাশি তিনি জানান, তদন্তকারীরা যাতে তদন্ত না করেন, তাঁদের ওপর সেইরকমই চাপ দেওয়া হয়ে থাকে। ফলে বাড়ছে পাকিস্তানের মহিলা পাচার।

উল্লেখ্য, ২০১৮-এর এই তথ্য মহিলা পাচারের ক্ষেত্রে পাকিস্তানে ভয়াবহ। এ বছরের অক্টোবরে সামনে এসেছিল এক পাচার চক্রের কথা যেখানে ৩১ জন চিনা নাগরিক পাচারের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ ওঠে।


এ ক্যটাগরির আরো খবর..