চাঁপাইনবাবগঞ্জ ফের ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ ফের ককটেল বিস্ফোরণ
চাঁপাইনবাবগঞ্জ ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সরকারি বাসভবনের পাশের টেনিস গ্রাউন্ডে দুটি ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ আহত হননি।
জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকল কয়েকজন দুর্বৃত্ত জেলা শহরের পুরাতন স্টেডিয়াম থেকে অফিসার্স ক্লাবের টেনিস গ্রাউন্ডে পরপর দুটি ককটেল নিক্ষেপ করলে তা বিস্ফোরিত হয়। ওই সময়ে টেনিস গ্রাউন্ডে কেউ ছিলেন না। যার কারণে কেউ হতাহত হননি।
চাঁপাইনবাবগঞ্জের জেলা পুলিশ সুপার মো. ছাইদুল হাছান বলেন, জনমনে আতঙ্ক ছড়ানোর জন্য দুর্বত্তরা ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো ঘটাচ্ছে। অনতিবিলম্বে সিসিটিভি ক্যামেরায় দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত হলে, শ্রীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।
এর আগে যথাক্রমে ২৬, ২৮ নভেম্বর ও ২ ডিসেম্বর  চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির কার্যালয়ের সামনে, শান্তি মোড় এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিস ও বিএনপি থেকে সদ্য বহিস্কৃত ও বিএনএম মনোনীত এমপি পদপ্রার্থী সাবেক পৌর মেয়র মাওলানা আব্দুল মতিনের বাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।