× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

নিউজ ডেস্ক

চতুর্থ শিল্প বিপ্লবে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
চতুর্থ শিল্প বিপ্লবে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় শীর্ষক অবহিতকরণ কর্মশালা আজ ঢাকায় বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোহসীন কর্মশালায় সভাপতিত্ব করেন।

সভাপতির বক্তৃতায় সচিব বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় সম্পর্কে জ্ঞান অর্জন ও প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

চতুর্থ শিল্প বিপ্লবের ফলে আইটি সেক্টরসহ জ্ঞান-বিজ্ঞানের সকল ক্ষেত্রে প্রযুক্তির অভাবনীয় উন্নতি সাধন হবে। দুর্যোগ মোকাবিলায় প্রযুক্তিকে কাজে লাগিয়ে যেকোনো দুর্যোগ অতি সহজে মোকাবিলা করা সম্ভব হবে। তাই যুগের সাথে তাল মিলিয়ে টিকে থাকতে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে।

কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং সিপিপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..