তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানিকে জবাবদিহিতা বাড়াতে হবে – জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানিকে জবাবদিহিতা বাড়াতে হবে – জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্রাহকদের কাছে জবাবদিহিতা বাড়াতে হবে। গ্রাহকদের কাছ থেকে প্রতিনিয়ত অভিযোগ পাওয়া যাচ্ছে। অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন। গ্রাহক সেবার মান বৃদ্ধি করতে না পারলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কারিগরি কারণে ও এলএনজির বৈশ্বিক মূল্য বৃদ্ধির দরুণ গ্যাসের চাপ বর্তমানে কিছুটা কম রয়েছে। তিনি বলেন, গ্রাহকদের আস্থা বাড়াতে তিতাসের কার্যক্রম প্রতিনিয়ত গ্রাহকদেরকে জানাতে হবে। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রম বাড়াতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, ভবিষ্যত পরিকল্পনা করে প্রকল্প নিলে আগামী প্রজম্ম ভালো সেবা পাবে। গ্যাসের চাপ সর্বত্র একই রাখা নিয়েও কাজ করার সময় এসেছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী গ্রাহকদের বকেয়া পরিশোধের অনুরোধ জানিয়ে বলেন, প্রায় ৬৩৬৫ কোটি টাকা বকেয়া থাকার জন্য সেবাধর্মী অনেক প্রকল্প গ্রহণ করা সম্ভব হচ্ছে না। এ সময় তিনি স্মার্ট মিটার সংযোগ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।