রাজিব শর্মাঃ নগরীর রেয়াজুদ্দিন বাজারে একটি আতরের
দোকান থেকে সাড়ে চার হাজার ইয়াবাসহ
মোহাম্মদ গফুর (২৫) নামে এক দোকানের
কর্মচারীকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত ৯টার দিকে অভিযান বাজারের এসএস
সেন্টার নামে ভবনের দোতলায় ইকবাল
হোসেনের মালিকানাধীন দোকান থেকে এসব
ইয়াবা জব্দ করা হয়।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ
কমিশনার (দক্ষিণ) মির্জা সায়েম মাহমুদ জানান, গোপন
সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালানো
হয়। আতরের বাক্সের ভেতরে এসব ইয়াবা
পাচারের জন্য রাখা হয়েছিল। দোকান মালিক ইকবাল
হোসেন পলাতক বলে জানান পুলিশ কর্মকর্তা
সায়েম।





