× Banner
সর্বশেষ
আজ বুধবার (৮ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ৮ জুলাই বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউইয়র্কে পাকিস্তান, ভিয়েতনাম ও জাতিসংঘ নেতৃবৃন্দের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ১৩ মিনিটে তিন গোল, ২-০ থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর উৎসাহ-উদ্দীপনায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব-২০২৬ উদ্‌যাপিত দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন কালকিনিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউজ ডেস্ক

ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

admin
হালনাগাদ: শনিবার, ২০ নভেম্বর, ২০২১
ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:  নোয়াখালীর কোম্পানীগঞ্জে বেপরোয়া গতির ট্রাক্টর চাপায় এক এসএসসি পরীক্ষার্থী সহ দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, মো.ইব্রাহীম অপু (১৬) ও ফখরুল ইসলাম ফাহিম (১৬)।  অপু  চরকাঁকড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের খালেক মুন্সিগো বাড়ির ফ্রান্স প্রবাসী বেলাল হোসেনর ছেলে। সে চলতি বছর স্থানীয় চরকাঁকড়া একাডেমী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। ফাহিম একই ওয়ার্ডের আবদুল আজিজ ঘাট মাঝি বাড়ির ওমর ফারুকের ছেলে এবং চরকাঁকড়া একাডেমী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

গতকাল শুক্রবার (১৯ নভেম্বর ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের থানারহাট বাজারের বাংলাবাজার টু পেশকারহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের ৩নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.জামাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, শুক্রবার বিকেলের দিকে অপু তার বন্ধু ফাহিমসহ উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর ক্লোজারে ঘুরতে যায়। এরপর সন্ধ্যার দিকে মুছাপুর ক্লোজার থেকে বাড়ি ফেরার পথে থানারহাট বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রাক্টর মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই অপু মারা যায়। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা বসুরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অপুর মরদেহ বাড়িতে নিয়ে শনিবার সকাল ১১টায় পারিবারিক কবর স্থানে দাফন করে।
জামাল মেম্বার বলেন, এ দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী ফাহিমকে প্রথমে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী সেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় সেখানে তার মৃত্যু হয়।  দুই বন্ধুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে জানতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুদ্দিন আনোয়ার এর মুঠোফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।


এ ক্যটাগরির আরো খবর..