× Banner
সর্বশেষ
বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার – অর্থমন্ত্রী নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন ভ্যানচালক নারী-শিশু নির্যাতন মামলায় বিচার ত্বরান্বিত, এক মাসে ১০ মামলার রায় হাইকোর্টের যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭ খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসি, এককালীন সমঝোতায় ঋণ নিষ্পত্তির সুযোগ বাব আল-মান্দেব প্রণালি ঘিরে নতুন উত্তেজনা, বৈশ্বিক জ্বালানি বাজারে বাড়ছে শঙ্কা ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরের লঘুচাপ, আগামী ৫ দিন বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস নারায়ণগঞ্জের কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগে যুবক আটক, মানসিক অসুস্থতার দাবি পরিবারের

গৌরনদীতে আমেনা বেগমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,  দোয়া মোনাজাত ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান

Kishori
হালনাগাদ: বুধবার, ২৪ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Amena-Khatun.jpg

গৌরনদী প্রতিনিধিঃ গৌরনদীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন ও সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের সহধর্মিনী এবং  আমেনা বেগম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ এমপি’র মাতা আমেনা বেগমের ১৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মোনাজাত ও দিন ব্যাপী ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
আজ বুধবার বিকেলে আমেনা বেগম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের হলরুমে কলেজ অধ্যক্ষ ডাঃ কে এম সাঈদ মাহামুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ও গৌরনদী উপজেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান।
এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা অাওয়ামীলীগের সভাপতি এইচ এম জয়নাল অাবেদীন ,অাওয়ামীলীগ নেতা অাবু সাইদ নান্টু্, কলেজ পরিচালনা কমিটির সদস্য ও অাওয়ামীলীগ নেতা কামরুল ইসলাম দিলীপ, বীর মুক্তিযোদ্ধা চক্রবর্তী  নিতাই লাল,অাবদুছ ছালেক মামুন।
এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত প্রভাষক ডাঃ মণীষ চন্দ্র বিশ্বাস, ডাঃজনার্ধন চ্যাটার্জী, ডাঃ তরুণ চক্রবর্তী,অাওয়ামীলীগ নেতা ফরহাদ হোসেন, মিন্টু সরদার,যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান রনী, উপজেলা  ছাত্রলীগের সভাপতি মোঃ যুবায়ের ইসলাম সান্টু ভূইয়া,সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দীপ, কলেজ প্রশাসনিক কর্মকর্তা ইমটিয়াজ আহম্মেদ শোহাগ, গৌতম কুমার সাহা, বিনয় কৃষ্ণ শিয়ালী,জহিরুল ইসলাম প্রমূখ। শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ হায়াতুল ইসলাম ।


এ ক্যটাগরির আরো খবর..