× Banner
সর্বশেষ
১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত

গেইল এখন ঢাকায়

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গেইলকে দেখতে ভক্তদের আগ্রহের কমতি নেই। তিনি ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। ২২ গজের পিচে ব্যাটিং ঝড় তুলার ক্ষমতা থাকায় যে কোনো আসরেই তার উপস্থিতি একটা ভিন্ন মাত্রা যোগ করে।

বিপিএলের চলতি আসরে বরিশাল বুলসের হয়ে ব্যাট হাতে ঝড় তুলতে ঢাকায় পা রেখেছেন গেইল। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে বাঁহাতি এই ওপেনার।

বিপিএল আসরের সঙ্গে ক্রিস গেইলের নামটা একটু ভিন্নভাবেই জড়িত। কেননা এই টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরিয়ান তিনি। প্রথম আসরে বরিশালের হয়েই সেঞ্চুরি করেছিলেন গেইল। টুর্নামেন্টে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি রয়েছে তারই। ঢাকায় অবতরনের পর হোটেল লা ম্যারিডিয়ায় অবস্থান করছেন গেইল। আগামীকাল সকালে বরিশাল বুলসের সঙ্গে দলীয় অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

বিপিএলে ছয় ম্যাচে ১০০.৫০ গড়ে ৪০২ রান করেছিলেন গেইল। যেখানে আছে সর্বোচ্চ ৩৮টি ছক্কা। এবারও এই আসরে তার ছক্কা যাদু দেখার জন্য মুখিয়ে আছে ক্রিকেটভক্তরা। তার দল বরিশাল বুলস চলতি আসরে দারুণ ছন্দে থাকায় এবারও অসাধারণ কিছু করে দেখাতে পারেন গেইল।


এ ক্যটাগরির আরো খবর..