ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত

ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত

নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার উপকূলে আক্রান্ত ইরানি যুদ্ধ জাহাজের নাবিকদের সন্ধানে ভারতের নৌবাহিনী নেমেছে। পাশাপাশি ইরানের আরেকটি যুদ্ধ জাহাজ আইআরআইএস লাভানকে ভারতের কোচি উপকূলে নোঙ্গর করার অনুমতি দিয়েছে।

এছাড়া এই যুদ্ধ জাহাজের ১৮৩ জন নাবিক কে ভারতীয় নৌবাহিনীর সংরক্ষিত এলাকায় আশ্রয় দেওয়া হয়েছে। তাদের ওপর কোনো হামলা যাতে না হয় সেই ধরনের ব্যবস্থা ভারতীয় কর্তৃপক্ষ হাতে নিয়েছে।

এর আগে ইরানের একটি যুদ্ধ জাহাজ আইআরআইএস ডেনা আমেরিকার সাবমেরিন থেকে নিক্ষিপ্ত টর্পোডোর আঘাতে আন্তর্জাতিক জলসীমায় ডুবে যায়। এতে শতাধিক নাবিক মারা যায়। ৮৭ জনের মরদেহ শ্রীলঙ্কার নৌবাহিনী উদ্বার করেছে। ইরান এ ঘটনার নিন্দা জানিয়েছে। এবং সময়মত এর জবাব দেওয়া হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
SDutta
লেখক / প্রতিবেদক

SDutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।