× Banner
সর্বশেষ
বিশ্ব মানব পাচার বিরোধী দিবস: মানব পাচার রোধে বৈশ্বিক অঙ্গীকারের পুনর্ব্যক্ত আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস: মানবিক বন্ধনের শক্তি উদযাপনের দিন কিয়েভসহ একাধিক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আশাবাদ -ভারতের হাইকমিশনার আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ শ্রাবণ বৃহস্পতিবার (৩০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

প্রদীপ কুমার সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

সাপাহারে গৃহবধুর লাশ উদ্ধার

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
গৃহবধুর লাশ উদ্ধার

নওগাঁর সাপাহারে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
জানা গেছে উপজেলার গোপালপুর মধ্যপাড়ায় গত বুধবার রাতে গৃহবধু শামীমা খাতুন (২০) এর স্বামী মেহেদী হাসান (২৫) রাতে পিকনিক খেয়ে বাড়িতে আনুমানিক সাড়ে ১০ টার দিকে আসে, এসময় স্ত্রী শামীমা খাতুন শয়ন ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পরে, স্বামী তাকে ডাকাডাকি করলে স্ত্রী দরজা না খুললে স্বামী বাহিরেই ঘুমিয়ে পড়েন,
আবার সকালেই কাজের জন্য বাড়ি থেকে বের হন নিহতের স্বামী ও শশুড়। এদিকে সকাল প্রায় ৮টা পার হয়ে গেলে গৃহবধু শামীমা দরজা না খুললে পাশের বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙ্গে দেখে ঘরের তীরের সাথে শামীমার ঝুলন্ত দেহ,
বাড়ির লোকজন লাশটিকে নিচে নামায়। এরপর বাড়ির লোকজন সাপাহার থানা পুলিশকে সকাল ১০টার দিকে বিষয়টি অবগত করলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধুর লাশ উদ্ধার করেছে থানায় নিয়ে আসে।
নিহত গৃহবধু পতœীতলা উপজেলার চান্দইল গ্রামের আ: ছালামের মেয়ে,তার বিয়ে হয় আড়াই বছর আগে। এব্যাপারে সাপাহার থানায় একটি ইউডি মামলা হয়েছে মামলা নং ৮। এদিকে নিহত গৃহবধুর আত্মীয়দের সাথে কথা হলে তারা বলছেন তাদের মেয়েকে মারধর করে মেরেফেলে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
এব্যাপারে বৃহস্পতিবার বিকেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান এর সাথে কথা হলে তিনি জানান, লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে, রিপোর্ট হাতে পেলে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।


এ ক্যটাগরির আরো খবর..