× Banner
সর্বশেষ
বিদ্যালয়ের চুরি করা সিলিং ফ্যান ফেরত দিয়ে গেল চোর, সঙ্গে ঝুলছে চিরকুট ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার “কৃষি কার্ড” কৃষি খাতকে স্বাবলম্বী ও স্বয়ংসম্পূর্ণ করে তুলবে – কৃষিমন্ত্রী ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই – স্থানীয় সরকার মন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য

গুরুতর আহত টলিউড সুপারস্টার দেব

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: গুরুতর আহত টলিউড সুপারস্টার দেব। পাহাড়ের রাস্তা থেকে হোঁচট খেয়ে পড়ে তার এই অবস্থা । অবস্থা এতটাই বেগতিক যে, উপায় না দেখে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে তাকে। দেব সম্পর্কে এমন গুজবই রটে গেল নৈনিতালের পাহাড়ের খাদ থেকে টলিপাড়ায়।

খবর ছড়ানো হয়, কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি ‘ধূমকেতুর’ শ্যুটিং চলাকালীন পাহাড়ের ঢাল থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন দেব। এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দেবের ব্যক্তিগত সেলফোনে একের পর এক ফোন আসতে থাকে ভক্ত ও শুভানুধ্যায়ীদের। ফোনে ফোনে জর্জরিত দেব উপায় না দেখে অবশেষে আশ্রয় নেন ফেসবুকের। স্ট্যাটাস দিয়ে নিজেই জানিয়ে দেন নিজের অবস্থার কথা।

স্ট্যাটাসে দেব লিখেন, ‘দিব্য আছি। ভালো আছি। জমিয়ে শ্যুটিং করছি। আহত হওয়ার খবর একদম গুজব। কানে নেবেন না প্লিজ! এ্কেই বলে খ্যাতির বিড়ম্বনা। একেই বলে সেলিব্রেটি হওয়ার জ্বালা। গুজব যেন পিছু ছাড়ে না। যেখানে যায় সেখানেই পৌঁছে যায় চুপি চুপি।

দেব বর্তমানে ব্যস্ত তার নতুন ছবি ‘ধূমকেতুর’ শ্যুটিং নিয়ে। এ ছবির মাধ্যমে প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করছেন খোকাবাবু। তাছাড়া দীর্ঘ বিরতির পর ছবিতে এক হচ্ছেন দেব-শুভশ্রী জুটি। চ্যালেঞ্জ ছবির মাধ্যমে এক সঙ্গে পথচলা শুরু হয়েছিল তাদের। প্রথম ছবিতেই বাজিমাত করেন দেব-শুভশ্রী। সেই অর্থে এ জুটির প্রতি দর্শকদের একটা বাড়তি আগ্রহ রয়েই গেছে। এখন অপেক্ষা শুধু দর্শকদের সেই আগ্রহ মেটানোর।


এ ক্যটাগরির আরো খবর..