উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। এ তথ্য প্রযুক্তির যুগে মানুষ কে বিভ্রান্ত করা জন্য গুজব ছড়ানো হয়েছে যে কোন মোবাইলে,,,২৮২৮/০০০১১/০০০৮৮, এ রকম ৪/৫ ডিজিটের নম্বর থেকে ফোন আসলেই নাকি মানুষের মৃত্যু হয়। আসলেই কি এটা গুজব নাকি বিভ্রান্তকর এনিয়ে জনমনে দেখা দিয়েছে নানান আলোচনা-সমালোচনার ঝড়।
সীম কোম্পানী ॥ আমাদের ব্যবহৃত গ্রামীন ফোন সিম কোম্পানি’র একজন কাষ্টমার কেয়ারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে জানান কিছু অসাধু লোকজন আমাদের সমাজের গ্রামের সহজ-সরল লোকদেরকে বিভ্রান্ত করার জন্য এরকম গুজব ছড়াচ্ছে। আসলে বাস্তবতার দিক থেকে এটা সম্পুর্ন বিভ্রান্তকর একটি তথ্য। তাছাড়া রবি বাংলাদেশে ব্যবহৃত বেশীর ভাগ সিম কোম্পানির কাষ্টমার ম্যানেজার এরকম তথ্য দিয়েছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স ॥ এদিকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ বিষয়ে জানতে চাইলে কর্তৃপক্ষ জানান এটি সম্পুর্ন বিভ্রান্তকর একটি সংবাদ। যা মানুষের মাঝে গুজব ছড়াচ্ছে। এ রকম কোন রোগী আসছে কি না এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান ২/৩জন রোগী এসেছে তবে তারা পেসার’র রোগী তাই তাদের এরকম হতেই পারে। বাস্তবে রোগীর সংঙ্গে আলাপকালে সে জানায় তার কাছে ২৮২৮ নম্বর থেকে ফোন আসে এবং সে ফোনটি রিসিভ করে পরে কোন সব্দ শুনতে না পেরে সে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে পরিবারের লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এবং চিকিৎসা করান। তাই বুঝা যায় এই গুজবটি কতটুকু বাস্তব সম্মত। এটি সম্পুর্ন বিব্রান্তকর বর্তমান তথ্য প্রযুক্তির যোগে এরকম বিভ্রান্তকর সংবাদ কানে না নেয়াটাই ভাল।





