বিজ্ঞান–প্রযুক্তি ডেস্ক : অনেকেই মনের মধ্যে স্বপ্ন বুনতে থাকেন শিক্ষা জীবন শেষ করে গুগলে চাকরি করার। কর্ম পরিবেশের দিক থেকে গুগল বর্তমান বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে।
আর সার্চ জায়ান্ট প্রতিষ্ঠান গুগলে চাকরি সেই অফার সম্প্রতি পেয়েছে ভারতের দিল্লি টেকনোলজিকাল ইউনিভার্সিটির (ডিটিইউ) শেষ বর্ষের ছাত্র চেতন কক্কর। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে প্লেসমেন্টের ক্ষেত্রে অনন্য রেকর্ড সৃষ্টি করেছেন ভারতীয় এই তরুণ।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, চেতন কক্করকে বছরে ১২৭ কোটি রুপি (১ লাখ ৯০ হাজার ডলার) বেতনের চাকরির প্রস্তাব দিয়েছে মার্কিন প্রযুক্তি কোম্পানি গুগল। ভারত থেকে বিদেশে প্লেসমেন্টের ক্ষেত্রে এত মোটা অঙ্কের বেতনের চাকরি পাওয়ার ঘটনা এটিই প্রথম। ডিটিইউ ক্যাম্পাস থেকে এর আগের বছরে সর্বোচ্চ ৯৩ লাখ রুপি বেতনের চাকরির প্লেসমেন্ট হয়েছে।
২০১৬ সালে পড়াশোনা শেষ করেই এই বেতনে ক্যালির্ফোনিয়ায় গুগলের মূল অফিসে জব ক্যারিয়ার শুরু করতে চলেছেন দিল্লির টেকনোলজিকাল ইউনিভার্সিটির ছাত্র চেতন কক্কর।
গুগল বিশ্বের সেই প্রতিষ্ঠানগুলোর একটি যারা যোগ্য মানুষকে যথাযথ পারিশ্রমিক দিকে কার্পণ্য করে না। পৃথিবীর নানা প্রান্ত থেকে বেছে বেছে সব থেকে মেধাবী মানুষগুলোকেই নিয়োগ দেয় গুগল।


