× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে বড় সংস্কারের ঘোষণা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

গাছ চাপা পড়ে আ.লীগ নেতার মৃত্যু

Kishori
হালনাগাদ: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
গাছ চাপা পড়ে আ.লীগ নেতার মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে গাছ চাপা পড়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রব (৬৫) উপজেলার চরজুবলি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের উত্তর কচ্ছপিয়া গ্রামের ছেলে মৃত মমতাজ মিয়ার ছেলে এবং তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার চরজুবলি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের আব্দুর রব ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে নিজ বাড়িতে শ্রমিকদের দিয়ে গাছ কাটানোর কাজ করাচ্ছিলেন আব্দর রব।  ওই সময় সেখানে গাছ কাটার কাজের তদারকি করছিলেন তিনি। একপর্যায়ে একটি করই গাছ কাটার সময় তার শরীরে পড়লে তিনি গাছের নিচে চাপা পড়ে অজ্ঞান হয়ে যান ।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিজের গাছ কাটানোর সময় এ দুর্ঘটনা ঘটে।  কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..