× Banner
সর্বশেষ
বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না – প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা শুভেচ্ছা বিনিময় করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত কে বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীর মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে – আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ

গরু ছাগলের বিরুদ্ধে কালীগঞ্জ পৌর মেয়রের কাছে ব্যবসায়ীদের নালিশ

Kishori
হালনাগাদ: শনিবার, ৯ মে, ২০২০
গরু ছাগলের বিরুদ্ধে নালিশ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ গরু ছাগলের অত্যাচারে কালীগঞ্জ সরকারী ভূষণ স্কুল রোড ও মাঠের কাঁচা বাজারের ব্যাবসায়ীরা অতিষ্ট হয়ে পড়েছে। কিছু গরু মালিকের ছেড়ে দেওয়া গরুতে তাদের সবজি খেয়ে সাবাড় করে দিচ্ছে।

এ অবস্থায় ক্ষতিগ্রস্থ ওই ব্যাবসায়ীরা পৌরমেয়রের কাছে নালিশ করেছে। এছাড়াও ওই গরু গুলো রাতেও সমানহারে বাজারের ব্যাবসায়ীদের সবজি খেয়ে ফেলছে। সেই সাথেই সড়কে যত্রতত্র গরুর বর্জ্যতে পথচারীদের চলার পথ নোংরা করে চলেছে। ক্ষতিগ্রস্থরা জানিয়েছে, শহরের মধুগঞ্জ ও নিশ্চিন্তপুর এলাকার কিছু মানুষ তাদের পোষা গরুগুলোকে বাজারে উন্মুক্তভাবে ছেড়ে দিয়েছে। গলায় দড়ি বিহিন ছেড়ে দেওয়া গরুতেই বাজারের দোকান, রাস্তা, ও মাঠের ফসল নষ্ট করে চলেছে।

করোনার মহামারিতে ভূষণ স্কুল মাঠে বসানো সবজি দোকানদাররা জানান, এই দূর্যোগে বেচাকেনা কম হলেও দলে দলে গরু এসে তাদের দোকানে সাজানো সবজি তরিতরকারী খেয়ে ফেলছে। এ বাজারে বসে এমনিতেই তাদের পেট চলছে না। তরা উপরে গরু ছাগলের অত্যাচারে তারা অতিষ্ট হয়ে উঠেছে। ব্যাবসায়ীরা আরো জানান, দিনে এমন ক্ষতির পরও ওই গরুগুলো রাতে বাজারে ঢুকে ব্যাপক সবজি নষ্ট করছে। বাধ্য হয়ে তারা এ বিষয়টি পৌর মেয়রকে অবহিত করেছেন। তিনি দ্রুত ব্যবস্থা না নিলে তারা গরুর অত্যাচারে এ হাট ছাড়তে বাধ্য হবেন বলেও জানান।

ব্যাবসায়ীদের এমন অভিযোগ শুনে পৌরমেয়র আশরাফুল আলম আশরাফ সাংবাদিকদের ডেকে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জানান, গরুর অত্যাচারে ভূষণ স্কুল মাঠের সবজি ব্যাবসায়ীরা তার কাছে বিচার প্রার্থনা চেয়েছেন। তিনি ওইসব ছেড়ে দেওয়া গরু মালিকদের পৌরসভা থেকে নোটিশ বা মাইকিং করে গরু বেধে রাখতে নির্দ্দেশনা দিবেন। এরপরও নির্দ্দেশনা না মানলে তিনি গরুর মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবেন বলে জানান।


এ ক্যটাগরির আরো খবর..