× Banner
সর্বশেষ
৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের দেশের ৭ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

গণহত্যা বন্ধু করুন, নইলে অস্ত্র দিন আমরা যুদ্ধ করব, আরাকান স্বাধীন করব : হেফাজত

admin
হালনাগাদ: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ হেফাজত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর নূর হোসেন কাসেমী বলেছেন, ‘রোহিঙ্গা ইস্যুতে সরকারকে সমন্বয়কের ভূমিকা পালন করতে হবে। বিশ্ব ও জাতিসংঘের মাধ্যমে মিয়ানমারের ওপর কঠোর চাপ সৃষ্টি করতে হবে। তা না হলে আমাদের (হেফজতে ইসলাম) হাতে অস্ত্র দিন, আমরা যুদ্ধ করব, আরাকান স্বাধীন করব।’

শুক্রবার বাদ জুম্মা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানের এক মাত্র পথ আরাকান স্বাধীন করা। স্বাধীন আরাকান ছাড়া রোহিঙ্গাদের শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়। রোহিঙ্গা ইস্যুতে হয় সমন্বয় করুন নইলে অস্ত্র দিন। আমরা স্বাধীন করব।’

উল্লেখ্য, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ (শুক্রবার) বাদ জুম্মা সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। হেফাজতে ইসলাম আয়োজিত এ বিক্ষোভ সমাবেশকে ঘিরে হাজারও জনতার প্রতিবাদে মুখর হয়ে ওঠে বায়তুল মোকাররম প্রাঙ্গণ।


এ ক্যটাগরির আরো খবর..