× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দেশের সব ধরনের খেলাধুলা বন্ধের নির্দেশ দিল সরকার

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৬ মার্চ, ২০২০
খেলাধুলা বন্ধের নির্দেশ

করোনাভাইরাসের কারণে আগামী ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে ক্রিকেট, ফুটবলসহ সব ধরনের খেলাধুলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

সোমবার (১৬ মার্চ) বিকেলে সচিবালয়ে সভাকক্ষে মুজিব বর্ষ উপলক্ষে বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠককালে প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ৩১ মার্চ পর্যন্ত দেশে ঘরোয়া ও আন্তর্জাতিক সব ধরনের ক্রীড়া আসর বন্ধের নির্দেশ দেন। এছাড়া এই সময়ের মধ্যে কোন ধরনের আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করারও ওপরও নিষেধাজ্ঞা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মন্ত্রীসভার বৈঠকে একজন মন্ত্রী বিষয়টি উত্থাপন করেছিলেন ক্রিকেট, ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, তখন প্রধানমন্ত্রী বলেছেন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি আগামী ৩১ মার্চ পর্যন্ত সকল ঘরোয়া খেলা আপাতত বন্ধ রাখবেন। এছাড়া আন্তর্জাতিক কোনও ইভেন্ট যদি থাকে সেটিও এপ্রিলের পরে করার অনুরোধ করবো।


এ ক্যটাগরির আরো খবর..