× Banner
সর্বশেষ
ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় নতুন ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী

খালেদাই দেশের প্রধান হুমকি’

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩ মে, ২০১৬

স্টাফ রিপোর্টার:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশের মানুষের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার (০২ মে) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘বিভিন্ন নামের গুপ্তহত্যা-খুন-অপকর্ম’র প্রতিবাদে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

বিএনপি নেত্রীর বিরুদ্ধে সঠিক ব্যবস্থা গ্রহণের সুপারিশও করেন তিনি।

স্বাধীনতা পরিষদের সভাপতি শাহাদাত হোসেন টয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য ইস্রাফিল আলম, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, এম এ করিম, হাসিবুর রহমান মানিক প্রমুখ।

হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তিনি পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেন। তার এ ভয়াবহ নৃসংশতা থেকে জীবজন্তু পর্যন্ত রক্ষা পায় না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে দেশের মানুষ নিরাপদ থাকবেন।

খালেদা জিয়ার শাসনামলে দেশ পাঁচবার দুর্নীতি ‍চ্যাম্পিয়ন হয়েছিল স্মরণ করে হাছান মাহমুদ বলেন, তার (খালেদার) বড় ছেলে তারেক রহমান দুর্নীতির বরপুত্র বলে পরিচিত। খালেদা নিজে এতিমদের টাকা চুরি করেছেন, তারেক রহমান দেশের টাকা লোপাট করে বিদেশে পাচার করেছেন। সেসব দুর্নীতি এবং অপকর্ম ঢাকার জন্য খালেদা এখন অন্যকে দুর্নীতিবাজ বলছেন।

কয়েকটি রাষ্ট্রকে ইঙ্গিত করে তিনি বলেন, কিছু কিছু রাষ্ট্র সবকিছুতেই বাংলাদেশে আইএস’র ছায়া দেখতে পায়। কিন্তু এই আইএস তাদের দেশের ওয়েবসাইটেই তাদের কার্যকলাপ প্রকাশ করে। আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্সে বোমা হামলাকারীরা নিরাপত্তারক্ষাকারী সদস্যদের হাতে নিহত হলে মানবাধিকার ক্ষুণ্ন হয়না। বাংলাদেশে এমন ঘটনা ঘটলে তারা মানবাধিকারের কথা বলে উদ্বেগ প্রকাশ করে।

শেখ হাসিনার সময়ে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এটা সহ্য করতে না পেরে একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।


এ ক্যটাগরির আরো খবর..