গণতন্ত্র রক্ষায় শ্রমিকদের ভূমিকা রাখতে হবে

দেশে গণতন্ত্র রক্ষায় শ্রমিকদের অতীতের ন্যায় ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় শ্রমিক পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টি আই এম ফজলে রাব্বি চৌধুরী।

মহান মে দিবস উপলক্ষে সোমবার (০২ মে) পুরানা পল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

দেশে গণতান্ত্রিক আন্দোলনে শ্রমিকদের আরও সক্রিয়ভাবে অংশ নিতে আহ্বান জানান তিনি।

সভায় সাবেক সংসদ সদস্য আনোয়ারা বেগমের সভাপতিত্ব আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম এম আলম, আহসান হাবীব লিংকন, খালেকুজ্জামান চৌধুরী, মাওলানা রুহুল আমিন, শফিউদ্দিন ভুঁইয়া, হোসনে আরা আহসান, জাফরউল্লাহ খান চৌধুরী লাহরী প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।