× Banner
সর্বশেষ
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তাদের তালিকা প্রণয়ন করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি

খালেদা জিয়া আসছেন ফেসবুকে

admin
হালনাগাদ: রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫

খালেদা জিয়ার নামে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে পেজ খুলছে বিএনপি।

দলীয় সূত্রে জানা গেছে, এ বিষয়ে দলের পক্ষ থেকে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দুই একদিনের মধ্যেই তা বাস্তবায়ন হবে। এই পেজে চলমান পৌর নির্বাচনসংশ্লিষ্ট বিভিন্ন দিকনির্দেশনা থাকবে। এ ছাড়া সমসাময়িক রাজনৈতিক সিদ্ধান্ত, অভিযোগ, বক্তব্য, মন্তব্য-সবই স্থান পাবে এই পেজে।

দলটি মনে করছে, সাধারণ জনগণসহ বর্তমানে দেশের তরুণদের বড় একটি অংশেরই ভার্চুয়াল জগতে বিচরণ রয়েছে। বিএনপি নেত্রী ফেসবুকে যোগ দিলে তাদের কাছাকাছি আসা সম্ভব হবে। এতে জনগণের পরামর্শ, অভিযোগসহ সার্বিক বিষয়ে দল উপকৃত হবে।


এ ক্যটাগরির আরো খবর..