খান আতাউর রহমানের ১৮ তম মৃত্যুবার্ষিকী

বিনোদন ডেস্ক: আজ খান আতাউর রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী। একাধারে তিনি চলচ্চিত্র অভিনেতা, সুরকার, গীতিকার, গায়ক, চলচ্চিত্র নির্মাতা, সংলাপ রচয়িতা, প্রযোজক, সংগীত পরিচালক ও কাহিনীকার হিসেবেও রেখে গেছেন সাফল্যের স্বাক্ষর।

খান আতা ১৯২৮ সালের ১১ ডিসেম্বর মানিকগঞ্জ জেলার সিংগাইর গ্রামে জন্মগ্রহণ করেন।১৯৫৮ সালে এ জে কারদারের ‘জাগো হুয়া সাভেরা’ ছবিতে আনিস নামে নায়ক হিসেবে প্রথম অভিনয় করেন তিনি। একই নামে ১৯৫৯ সালে এহতেশামের ‘এদেশ তোমার আমার’ ছবিতেও অভিনয় করেন। একই ছবিতে খান আতাউর রহমান নামে ছবির সংগীত পরিচালক, গীতিকার ও সুরকারও তিনি।

১৯৬১ সালে ‘কখনো আসেনি’ ছবিতে খান আতা নামে নায়ক হয়ে আসেন। এরপর বন্ধু জহির রায়হানের ‘জীবন থেকে নেয়া’, ‘কাঁচের দেয়াল’সহ ‘সোনার ফুল’, ‘সূর্যস্নান’, ‘নবাব সিরাজউদ্দৌলা’, ‘জোয়ার ভাটা’, ‘আপন পর’, ‘ত্রিরত্ন’, ‘সুজন সখী’, ‘মাটির মায়া’সহ অসংখ্য ছবিতে গীত রচনা, সংগীত, অভিনয়, কাহিনী, চিত্রনাট্য করেন। ১৯৯৭ সালে সর্বশেষ তিনি ‘এখনো অনেক রাত’ ছবিটি নির্মাণ করেন। একই বছর ১২ই ডিসেম্বর ছবিটি মুক্তির দিনও ধার্য করেন।

কিন্তু রাত শেষ না হতেই এ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান সবার প্রিয় খান আতা। ১৯৯৭ সালের ১ ডিসেম্বর তিনি সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। খান আতাউর রহমানের মতো নির্ভীক ও বহুমুখী প্রতিভার অধিকারী চলচ্চিত্র ব্যক্তিত্বের অভাব আজও অপূরণীয়ই রয়ে গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।