× Banner
সর্বশেষ
বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না – প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা শুভেচ্ছা বিনিময় করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত কে বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীর মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে – আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ

বাধ্যতামূলক ভাবে বিদেশ ফেরতদের কোয়ারেনটিন -স্বাস্থ্যমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৪ মার্চ, ২০২০
কোয়ারেনটিন বাধ্যতামূলক

করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে বিদেশ থেকে বাংলাদেশে আসা যাত্রীদের বাধ্যতামূলকভাবে কোয়ারেনটিনে রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ‘নির্দেশ অমান্যকারীদের কারাদণ্ড ও জরিমানা করা হবে। স্বাস্থ্যমন্ত্রী টেলিফোনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন। খবর ইউএনবির

এর আগে সকালে ইউরোপে করোনাভাইরাস সবচেয়ে মারাত্মক আকার ধারণ করা ইতালি থেকে ১৪২ জন দেশে ফিরেছেন। তাদের কোয়ারেনটিনে রাখার জন্য আশকোনার হজ ক্যাম্পে নেওয়া হয়েছে। তবে শুধু ইতালি ফেরত নয়, পরবর্তী সময়ে আক্রান্ত দেশগুলো থেকে কোন যাত্রী দেশে এলে তাকেও বাধ্যতামূলক কোয়ারেনটিনে রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

করোনাভাইরাস আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৩৬ জনে। বাংলাদেশে তিনজন আক্রান্ত হলেও দুজন সুস্থ হয়েছেন এবং অপরজনের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। বাংলাদেশসহ বিশ্বের ১৪৫টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


এ ক্যটাগরির আরো খবর..