× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

অনলাইন ডেস্ক

কোম্পানীগঞ্জে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩

admin
হালনাগাদ: সোমবার, ১ নভেম্বর, ২০২১
কোম্পানীগঞ্জে অটোরিকশা-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ৩

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা এবং কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা যাত্রী আরো এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩জনে। এতে আরো গুরুত্বর আহত হয়েছে ৩ জন সিএনজি যাত্রী।

নিহতরা হলো, শিমুল কুমার সূত্রধর (১৮) উপজেলার সিরাজপুর ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সাহাজাদপুর গ্রামের বড় মিস্ত্রি বাড়ির পরিমল সূত্রধরের ছেলে  নয়ন সূত্রধর (৩৫) একই বাড়ির মরিয়াল সূত্রধরের ছেলে ও কান্তি কুমার সূত্রধরের মেয়ে চন্দনা রাণী সূত্রধর (২১)।

রোববার দুপুর পৌনে ৩টার দিকে বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড টু পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড সংযুক্ত বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই নয়ন সূত্রধর ও চন্দনা রাণী সূত্রধর মারা যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রোববার রাতে শিমুল কুমার সূত্রধর মারা যায়।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, বসুরহাট পৌরসভা এলাকার বাইপাস সড়ক দিয়ে একটি যাত্রীবাহী সিএনজি পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। ঢাকা নেওয়ার পথে রোববার রাতে শিমুল নামে এক যুবক মারা যায়। এতে আরো তিন সিএনজি যাত্রী আহত হয়।

পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ আরো জানান, কাভার্ডভ্যানসহ চালক মো. মাসুম ভূঁইয়াকে (২৯) আটক করা হয়েছে। সে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মো. ইউসুফের ছেলে। এ ঘটনায় সড়ক আইনে অভিযুক্ত চালকের বিরুদ্ধে মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..