× Banner
সর্বশেষ
শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক

নৌপরিবহন খাতসহ অন্যান্য খাতে বিনিয়োগে ইউএস কোম্পানিগুলোর প্রতি বাংলাদেশের আহ্বান

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
কোম্পানিগুলোর প্রতি বাংলাদেশের আহ্বান

বাংলাদেশের নৌপরিবহন খাতসহ অন্যান্য খাতে বিনিয়োগের বিষয়ে ইউএস কোম্পানিগুলোকে আহ্বান জানানো হয়েছে। ইউএস ডিপার্টমেন্ট অব কমার্স ও কোম্পানির প্রতিনিধিবৃন্দ বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতির বিষয়ে সম্যক ধারণা লাভ করেন এবং বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন।

গতকাল যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অর্লিনস শহরে আমন্ত্রণকারী সংস্থা ইউএস ট্রেড এন্ড ডেভলপমেন্ট এজেন্সি কর্তৃক ইউএস ডিপার্টমেন্ট অব কমার্স ও ইউএসটিডিএ এর কর্মকর্তাবৃন্দ, ইউএস এর ১৯টি কোম্পানির প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণে এক বিজনেস রাউন্ডটেবিল বৈঠকে এ আহবান জানানো হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী রাউন্ডটেবিল বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

বৈঠকে বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে নৌপরিবহন মন্ত্রনালয় এবং বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ ব্যবস্থাপনা, বন্দর কার্যক্রম ইত্যাদি বিষয়ে উপস্থাপন করা হয় এবং বেসরকারি ব্যবসায়ী প্রতিনিধি জেমকন গ্রুপের পক্ষ থেকে কাজী ইনাম আহমেদ ও ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং এর বশির আহমেদ পৃথক পৃথক প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

রাউন্ডটেবিল বৈঠকে় প্রতিমন্ত্রীর সাথে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকসহ মন্ত্রণালয়, সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং বেসরকারি ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..