× Banner
সর্বশেষ
ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় শিশু সুরক্ষা বিষয়ক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
কোটালীপাড়ায় শিশু সুরক্ষা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শিশু সুরক্ষা বিষয়ক দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ( ১৯ আগস্ট) কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে ও খ্রিস্টান মিনিষ্ট্রি টু চাইল্ড এ্যান্ড ইয়ুথ (সিএমসিওয়াই) এর সহায়তায় দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প কান্দি বিডি০৩৫৬ অফিসের আয়োজনে প্রতিষ্ঠানের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে মধ্যে ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক রিপন কুন্দার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার সাধন বল।
উপজেলা সমাজ সেবা অফিসার সাধন বল বলেন, উপজেলার শিশুদের সুরক্ষার জন্য যে কোন পদক্ষেপ গ্রহনে আমরা উপজেলা প্রশাসন সদা প্রস্তুত। বিশেষ করে বাল্য বিবাহ প্রতিরোধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি উপস্থিত শিশুদের  অভিভাবকবৃন্দকে নিয়ে বাল্য বিবাহকে “না” বলুন বলে স্লোগান দেন।
প্রকল্পের ব্যবস্থাপক রিপন কুন্দা বলেন, বাল্য বিবাহ, শিশুশ্রম ও শিশুর পাচার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে। যাতে প্রকল্প এলাকায় বাল্য বিবাহ,শিশু পাচার ও শিশুশ্রমের মতো ঘটনা না ঘটে সে ব্যাপারে সকলকে দৃষ্টি রাখতে হবে।
প্রকল্পের নিবন্ধিত উপকারভোগীদের মধ্যে হতে ১৫০ জন শিশুর অভিভাবক কর্মশালায় অংশগ্রহণ করেন।
এছাড়াও কর্মশালায় সমাজকর্মী সুইটি মজুমদার ও নিপা জয়ধর উপস্থিত ছিলেন ও তারা উভয় বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..