× Banner
সর্বশেষ
আজ ৯ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (৯ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন রবীন্দ্রনাথ -তথ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জীবনী পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মাদক পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু মাদক ও অবৈধ পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন -শিক্ষামন্ত্রী

কেরানীগঞ্জ সড়কে ট্রাকচাপায় কলেজছাত্রী নিহত

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

ঢাকার কেরানীগঞ্জে লকডাউনে ফাঁকা সড়কে ট্রাকচাপায় এক কলেজছাত্রী নিহত হয়েছেন। তার নাম সানজিদা আক্তার রিনি (২০)।

গুরুতর আহত ওই ছাত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সোমবার রাত ৮টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে বিকালে কেরানীগঞ্জের হাসনাবাদ ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সানজিদা ফজলুল হক মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে হাসনাবাদ ব্রিজের পাশে দাঁড়িয়ে থাকা সানজিদাকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। সানজিদাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ৮টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ট্রাকচাপায় ওই ছাত্রীর মৃত্যু হয়েছে। তবে ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..