× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী

বাংলাদেশের পরিস্থিতি ট্রাম্পকে জানাতেই ঢাকা এসেছিল কেনেথ জুস্টের

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ যখন কোনো মার্কিন প্রেসিডেন্ট একটি বিশেষ অঞ্চল সফর করেন, তখন তিনি সংশ্লিষ্ট দেশের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি সম্পর্কে জানতে চান। ঠিক এ কারনেই ঢাকা এসেছিল ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেনেথ জুস্টের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো দুই দিনের সফরে আগামী ২৪ ফেব্রুয়ারি ভারত যাচ্ছেন। মঙ্গলবার হোয়াইট হাউস থেকে ট্রাম্পের ভারত সফরসূচি ঘোষণা করা হয়েছে। ট্রাম্পের ভারত সফরে নয়াদিল্লি-ওয়াশিংটন দ্বিপাক্ষিক ইস্যুর বাইরে আঞ্চলিক ইস্যুও গুরুত্ব পাবে। ভারত ও দক্ষিণ এশিয়ায় ট্রাম্প প্রশাসনের নীতি তথা ইন্দো-প্যাসিফিক স্ট্রাটেজি, আঞ্চলিক সহযোগিতা ও অন্যান্য বিষয়ে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।

এদিকে ট্রাম্পের সফর নিয়ে হোয়াইট হাউসের মুখপাত্র স্টেফানি গ্রিশাম বলেন, কৌশলগত দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরো জোরদার করতে এবং দুই দেশের জনগণের মধ্যে শক্তিশালী ও টেকসই বন্ধনকে আরো দৃঢ় করতে প্রেসিডেন্ট ট্রাম্প ভারত সফরে যাচ্ছেন। প্রেসিডেন্টের সফরসঙ্গী হবেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি তারা ভারতে অবস্থান করবেন।

মুখপাত্র গ্রিশাম জানান, সফর কেন্দ্র করে সপ্তাহজুড়ে টেলিফোনে আলাপ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি নয়াদিল্লি ও আহমেদাবাদে ভ্রমণ করবেন। আহমেদাবাদ হচ্ছে নরেন্দ্র মোদির জন্মস্থান গুজরাট রাজ্যের একটি শহর। মহাত্মা গান্ধীর জীবন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বে এই শহর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের এটিই প্রথম ভারত সফর।

ভারতীয় গণমাধ্যম জানায়, আসন্ন ভারত সফরে ট্রাম্প তাজমহলে যাবেন কি না হোয়াইট হাউস সে ব্যাপারে কিছু জানায়নি। আমদাবাদে ট্রাম্পকে সংবর্ধনা জানানোর জন্য ‘কেম চো ট্রাম্প’ নামে একটি সমাবেশের আয়োজন করা হবে। গুজরাতি ভাষার ‘কেম চো’ শব্দটিকে ইংরেজিতে বলা হয় ‘হাউডি’।

আমদাবাদেই ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে মোতেরা স্টেডিয়াম উদ্বোধন করার কথা রয়েছে ট্রাম্পের। বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামগুলির অন্যতম মোতেরার ধারণ ক্ষমতা ১ লাখ ১০ হাজার। সবরমতী নদীর তীরে হাঁটতে হাঁটতে ট্রাম্প ও মোদির আলোচনা হওয়ার কথা।


এ ক্যটাগরির আরো খবর..