× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

নিজস্ব প্রতিবেদক

কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ACP
হালনাগাদ: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সাথে আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে দুই দেশের কৃষি, প্রাণিসম্পদ, জলবায়ু অভিযোজনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি কৃষির ওপর দাঁড়িয়ে আছে। এ দেশের মাটি উর্বর সারা বছরই ফসল ফলে। নেদারল্যান্ডসেও ব্যাপক আকারে চাষাবাদ হয়। দেশের বিস্তীর্ণ চরাঞ্চলে অর্গানিক শসা ও বেবি কর্ন চাষাবাদ করার পরিকল্পনা রয়েছে। কৃষিখাতে পারস্পরিক সহযোগিতার অনেক সুযোগ রয়েছে।

মন্ত্রী বলেন, বেসরকারি পর্যায়ে রপ্তানিমুখী যেকোনো উদ্যোগকে বাংলাদেশ স্বাগত জানাবে। নেদারল্যান্ডসের যেকোনো বেসরকারি প্রতিষ্ঠান দেশের প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে কাজ করতে চাইলে বাংলাদেশ স্বাগত জানাবে।

রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের ন্যায় একটি ডেল্টা। এদেশের কৃষিখাতে বিশেষ করে উন্নত বীজ, কোল্ড চেইন, হর্টিকালচার, একুয়াকালচার খাতে তাঁর দেশ কাজ করতে আগ্রহী। তিনি গ্রিনহাউজ প্রযুক্তিসহ কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন মান নিয়ন্ত্রণ ও প্রটোকল সুবিধায় বাংলাদেশকে সহযোগিতায় তাঁর দেশের আগ্রহের কথা জানান।


এ ক্যটাগরির আরো খবর..