× Banner
সর্বশেষ
সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিয়োগ আইএলও-র গভর্নিং বডি সভায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন শ্রমমন্ত্রী ও উপদেষ্টা আইসিএসবি কর্তৃক ৫৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

নিউজ ডেস্ক

কৃষি ও শিল্পসহ উৎপাদনশীল প্রতিটি খাতের কার্যক্রমে সহায়তা দিচ্ছে সরকার

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১০ জুলাই, ২০২২
সহায়তা দিচ্ছে সরকার

বিগত দুই বছরের করোনা মহামারির ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই এর সঙ্গে এখন যুক্ত হয়েছে রাশিয়া-ইউক্রেন সংকট। এসব যুদ্ধ-সংঘাতের কারণে বৈশ্বিক অর্থনীতি চাপের মুখে পড়েছে, বেড়েছে মূল্যস্ফীতির চাপ। সরকার এ পরিস্থিতি মোকাবিলায় অর্থনীতির চাকা সচল রাখতে বিভিন্ন প্যাকেজ প্রণোদনা প্রদানসহ বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষি ও শিল্পসহ উৎপাদনশীল প্রতিটি খাতের কার্যক্রম অব্যাহত রাখতেও সরকার সর্বাত্মক সহায়তা দিয়ে যাচ্ছে। জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার (১০ জুলাই)বঙ্গভবনের দরবার হলে ঈদুল আজহার নামাজ আদায়ের পর ঈদুল আজহা উপলক্ষে বঙ্গভবন থেকে দেশবাসীর উদ্দেশে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন,দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা মোকাবিলায় বন্যাদুর্গত, অসচ্ছল ও নিম্নআয়ের মানুষের দুর্ভোগ লাঘবেও বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত আছে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও উদ্যোগ গ্রহণ করতে হবে। কেউ যাতে ঈদের আনন্দ হতে বঞ্চিত না হয় সেজন্য দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানাই।

পদ্মা সেতুর উদ্বোধনের প্রসঙ্গ উল্লেখ করে আবদুল হামিদ বলেন, এবারের ঈদের আগেই দেশবাসীর কাছে মহাখুশির উপলক্ষ হয়ে এসেছে গৌরবের নিদর্শন পদ্মা সেতুর শুভ উদ্বোধন। এর মাধ্যমে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার তিন কোটি মানুষের বহুমুখী যোগাযোগের অপার সুযোগ সৃষ্টি হয়েছে। আগামী বছর সেতুতে রেল সংযোগ স্থাপিত হলে দেশের সার্বিক যোগাযোগ ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ হবে। পদ্মা সেতুর ফলে দেশের অর্থনীতিতে যে ইতিবাচক অগ্রগতির সুযোগ সৃষ্টি হল তা সমগ্র দেশবাসীর জন্যই বিশেষ আনন্দের বিষয়।

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, সব সংকট মোকাবিলা করে নতুন সম্ভাবনা নিয়ে এগিয়ে যাবে আমাদের দেশ- এ প্রত্যাশা সবার। কিন্তু এর জন্য দরকার সবার সম্মিলিত প্রয়াস। বিশেষ করে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে যথাযথ সাবধানতা অবলম্বন করতে হবে;  সঠিকভাবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। পবিত্র ঈদ-উল-আযহার মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, আমি আশা করি, আপনারা সবাই সরকার নির্ধারিত স্থানে কোরবানি সম্পন্ন করবেন এবং যথাসময়ে কোরবানির বর্জ্য অপসারণে সচেষ্ট থাকবেন। পবিত্র ঈদ-উল-আযহা আমাদের জন্য বয়ে আনুক কল্যাণ, সবার মধ্যে জেগে উঠুক ত্যাগের আদর্শ।

সাধারণত জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশগ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রপতির ঈদ উদযাপন শুরু হয়। নামাজ শেষে বঙ্গভবনে ফিরে পরিবারের সদস্য এবং কর্মকর্তাদের সঙ্গে তিনি ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। গত দুই বছর ছিল কঠোর বিধি-নিষেধ ৷ সম্প্রতি করোনা ভাইরাসে সংক্রমণ আবার বাড়তে থাকায় কিছু বিধি-নিষেধ দিয়েছে সরকার। এই পরিস্থিতিতে গত দুই বছরের মত এবারও ঈদে জাতীয় ঈদগাহে যাননি রাষ্ট্রপতি।


এ ক্যটাগরির আরো খবর..