× Banner
সর্বশেষ
প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আজ ১৯ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

সৈয়দ রাকিবুল ইসলাম, ডাসার (মাদারীপুর)

কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ডাসার উপজেলা ছাত্রলীগ

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ৬ মে, ২০২৩
dasar farmer

মাদারিপুরের ডাসারে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা। একদিকে শ্রমিক সংকট অপরদিকে ঝর -বাদল। ফসল কিভাবে ঘরে তুলবে, এই নিয়ে চিন্তিত সাধারণ খেটে খাওয়া কৃষক। এসময়  ‍অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে ডাসার উপজেলা  ছাত্রলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে  ছাত্রলীগের সদস্যরা ধান কেটে কৃষকের ঘরে তুলে দিচ্ছেন ।তারই ধারাবাহিকতায় ডাসার উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন।
শনিবার (৬ মে)  উপজেলার ডাসার ইউনিয়নের দর্শনা  গ্রামের কৃষক মোবারক শেখের  ২০ শতাংশ জমির ধান কেটে বাসায় পৌঁছে দিয়ে ডাসার উপজেলায় ধান কাটা কর্মসূচি পালন করেন, ডাসার উপজেলা ছাত্রলীগ।এতে  কৃষক মোবারক শেখ ডাসার উপজেলা ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ডাসার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ অনিক হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে  ছাত্রলীগের সদস্যরা অসহায়  কৃষকের ঘরে ধান কেটে তুলে দিচ্ছেন। যেসব কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছেন না, তারা আমাদের খবর দিলে আমরা ধান কেটে দিব। আজ থেকে এই কার্যক্রম শুরু করেছি।
ডাসার উপজেলা ছাত্রলীগের সভাপতি এইচ এম জাহিদ হাসান জানান, ‘দেশের ক্রান্তিকালে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি আমরা। আমি ডাসার উপজেলা ছাত্রলীগেকে ইতোমধ্যে নির্দেশ দিয়েছি তারা স্ব-স্ব উদ্যোগে যার যার নিজেদের এলাকায় অসহায় কৃষকের পাশে দাঁড়াবে। আমার ডাসার উপজেলা ছাত্রলীগকে সঙ্গে নিয়ে এই কার্যক্রম অব্যাহত রাখবো।’


এ ক্যটাগরির আরো খবর..