× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-উত্তরবঙ্গের রেল বন্ধ

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ জুলাই, ২০২০

৭৫৭ জন যাত্রী নিয়ে কুড়িগ্রাম যাওয়ার সময় টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন এলাকায় কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে ঈদযাত্রায় থাকা লাখো মানুষ দুর্ভোগে পড়েছে।

শনিবার রাত সোয়া এগারোটার দিকে সেতু পূর্ব রেল স্টেশনের ২০০ গজ পশ্চিমে সেতু উপরে ওঠার সময় এই ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব সেতু রেল স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা মো. মনির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস (৭৫৭) ট্রেনটি যাত্রী নিয়ে কুড়িগ্রাম যাচ্ছিল। বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনে বিরতি শেষে সেতুর উপরে ওঠার আগে চারটি বগি লাইনচ্যুত হয়।

এর ফলে উত্তরের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তিনি আরো বলেন, ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ পরিচালনা করছে। রেললাইন সচল হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে ধরণা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..