কালীগঞ্জে মাদক মামলায় পৌর কাউন্সিলরের ২ বছরের কারাদন্ড

কালীগঞ্জে মাদক মামলায় পৌর কাউন্সিলরের ২ বছরের কারাদন্ড

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে মাদক মামলায় রুবেল হোসেন নামে এক কাউন্সিলরের দুই বছর কারাদন্ডে নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে মাদক মামলার এ রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক শওকত হোসাইন। রুবেল হোসেন কালীগঞ্জ পৌরসভার খয়েরতলা গ্রামের মন্টু বিশ^াসের ছেলে ও কালীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর।

আদালত সুত্রে জানা গেছে, কাউন্সিলর রুবেলের নামে বেশ কয়েকটি মাদক মামলা চলমান রয়েছে। এরমধ্যে ২০০৯ সালের একটি মাদক মামলায় আসামি ছিলেন কাউন্সিলর রুবেল হোসেন। সেই মামলায় সোমবার তাকে দুই বছরের কারাদÐ প্রদান করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামির আইনজীবি আব্দুল্লাহ মিন্টু। তিনি জানান, ২০০৯ সালের একটি মাদক মামলাজয় আদালত রুবেল হোসেনকে দুই বছরের কারাদÐ প্রদান করেছেন। উচ্চ আদালতে গেলে তিনি খালাস পাবেন।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।