কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাদকসেবীকে কারাদন্ড

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাদকসেবীকে কারাদন্ড

ঝিনাইদহের কালীগঞ্জে আনোয়ার হোসেন (৩০) নামে এক মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সে উপজেলার বেজপাড়া গ্রামের বাছির হোসেনের ছেলে।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বেজপাড়া স্কুলের পাশে অভিযান চালিয়ে তাকে আটকের পর কালীগঞ্জ সহকারী কমিশনার (ভ’মি) হাবিবুল্লাহ হাবিব ওই কারাদন্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব জানান, ওই যুবক নেশাদ্রব্য সেবন করে বেজপাড়া স্কুলের পাশে গ্রামবাসিদের অতিষ্ট করছিল এমন অভিযোগ পেয়েই তিনি পুলিশ ফোর্স নিয়ে ওই স্থানে অভিযান চালান।

এ সময় নেশাদ্রব্য সেবন অবস্থায় আনোয়ারকে আটক করে ভ্রাম্যমান আদালতে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় মামলা দিয়ে তাকে কালীগঞ্জ থানায় সোপর্দ্দ করা হয়। এই সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক কামাল আজাদ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।