বরিশালের গৌরনদীতে জাতীয় জন্ম ও মৃত্যু  নিবন্ধন দিবস পালিত

বরিশালের গৌরনদীতে জাতীয় জন্ম ও মৃত্যু  নিবন্ধন দিবস পালিত
“নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করবো শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব” এই প্রতিপাদ্য কে সামনে রেখে  জাতীয় জন্ম ও মৃত্যু  নিবন্ধন দিবস ২০২২ উপলক্ষে র‍্যালি ও  আলোচনা সভা বৃহস্পতিবার সকাল ১১ টায় গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সভাকক্ষে  উপজেলা নির্বাহী অফিসার জনাব বিপিন চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।
বিশেষ অতিথি ছিলেন  উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন,সমবায় অফিসার রাখী, উপজেলা ফায়ার স্টেশন অফিসার মোঃ বিপুল, উপজেলা শিক্ষা ভারপ্রাপ্ত অফিসার,উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ টিপু সুলতান, বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি বদরুজ্জামান খান সবুজ, কোষাধ্যক্ষ হাসান মাহমুদ, আনন্দ টিভি’র বরিশাল ব্যুরো প্রধান কাজী আলামিন, জাতীয় মানবাধিকার ইউনিটির গৌরনদী উপজেলা শাখার সভাপতি আবদুছ ছালেক মামুন,সরিকল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা, চাঁদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, বার্থী ইউপি চেয়ারম্যান আঃ রাজ্জাক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও প্রিন্ট মিডিয়া ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।