× Banner
সর্বশেষ
কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ দেশের সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌদির পররাষ্ট্র উপমন্ত্রীর বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে চায় সরকার -প্রধানমন্ত্রী প্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য – পানি সম্পদ মন্ত্রী জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে – প্রধানমন্ত্রী সৌদিতে কফিল আকামা নবায়ন না করলেও অন্য নিয়োগকর্তার অধীনে নবায়নের সুযোগ বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে – প্রধানমন্ত্রী ‎ বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীতে গণযোগাযোগ অধিদপ্তরের ভ্রাম্যমান সংগীত কর্মসূচি শুরু

রেলের সঙ্গে যৌথভাবে আইসিডি নির্মাণ করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর

admin
হালনাগাদ: সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮

রাজিব শর্মা(চট্টগ্রাম ব্যুরো)ঃ রেল কর্তৃপক্ষ যৌথভাবে অভ্যন্তরীণ কন্টেইনার ইয়ার্ড (আইসিডি) নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। বন্দর সংলগ্ন পোর্ট কলোনি এলাকায় রেলের জমিতে এই আইসিডি নির্মিত হবে। চট্টগ্রাম বন্দরের ভেতর কন্টেইনার জট কমাতে এবং ঢাকামুখী কন্টেইনার ওই আইসিডিতে রাখার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।

জানা যায়, সম্প্রতি প্রতিষ্ঠা পাওয়া কন্টেইনার কোম্পানি অব রেলওয়ের উদ্যোগে এই আইসিডি নির্মিত হবে। এটি এডিবি’র অর্থায়নে নির্মিত হবে। চট্টগ্রাম বন্দরের জেটিসমূহে প্রায়শই কন্টেইনার জটের সৃষ্টি হয়ে থাকে। কন্টেইনার জটের কারণে বিগত ওয়ান ইলেভেনের সময় থেকে বেসরকারি পর্যায়ে কন্টেইনার ইয়ার্ড নির্মাণ কাজ শুরু হয়। বর্তমানে বেসরকারি পর্যায়ে ১৯টি কন্টেইনার ইয়ার্ড রয়েছে। এ সকল কন্টেইনার ইয়ার্ডের মাধ্যমে দেশের সকল রপ্তানি পণ্য জেটি হয়ে জাহাজে উঠানো হয়। তাছাড়া ৩৭টি আমদানি পণ্যবাহী কন্টেইনার প্রথমে ওই সকল বেসরকারি ইয়ার্ডে যায়। এরপর আমদানিকারকদের নির্দিষ্ট স্থানে পৌঁছানো হয়।

ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে পণ্যবাহী কন্টেইনার নিয়ে যাওয়ার জন্য ঢাকা আইসিডি নির্মিত হলেও রেলপথে বর্তমানে খুবই নগণ্যসংখ্যক কন্টেইনার পরিবহন করা হয়। ফলে শতকরা ৮০/৯০ ভাগ কন্টেইনার সড়ক পথে ট্রেলার-লরি যোগে ঢাকা অভিমুখে যায়। এতে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটসহ দুর্ঘটনা ঘটে থাকে। সড়ক পথে কন্টেইনারবাহী লরি-ট্রেলারের অতিরিক্ত চলাচলের কারণে সড়কের আয়ুও কমে যায়।

জানা যায়, ২৭ একর জমির ওপর উন্নতমানের আইসিডি নির্মিত হবে। এর সাথে চট্টগ্রাম বন্দরের রেল যোগাযোগ থাকবে। দিনে ৬ বার বন্দর থেকে রেলযোগে কন্টেইনার এই আইসিডিতে আসবে। চট্টগ্রাম পোর্ট রেলওয়ে অফডক নামে উক্ত আইসিডি থেকে আবার রেলযোগে গাজীপুরের ধীরামশ্রম আইসিডি এবং ঢাকার কমলাপুর আইসিডিতে পৌঁছানো হবে। বর্তমানে ঢাকার কমলাপুরে প্রতিদিন একটি ট্রেনে ৬০টি কন্টেইনার পরিবহন করা হয়। প্রতিদিন কন্টেইনারবাহী ২/৩টি ট্রেন ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলাচল করে। কিন্তু চট্টগ্রাম পোর্ট রেলওয়ে অফডক চালু হলে প্রতিদিন ঢাকা-চট্টগ্রাম অভিমুখে কন্টেইনারবাহী ৬টি ট্রেন চলাচল করবে। প্রতিটি ট্রেন ২০৪টি কন্টেইনার পরিবহন করবে। বর্তমানে ট্রেনে বছরে ৬০/৭০ হাজার কন্টেইনার পরিবহন করা হয়। নতুন আইসিডি চালু হলে বছরে ৪ লক্ষাধিক কন্টেইনার ঢাকা-চট্টগ্রাম রেলপথে আনা-নেওয়া করা যাবে। এতে ঢাকা-চট্টগ্রাম সড়কপথে লরি-ট্রেলার যোগে কন্টেইনার পরিবহন কমে যাবে। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটসহ দুর্ঘটনা হ্রাস পাবে বলে সংশ্লিষ্টদের অভিমত।

স্বল্প মূল্যে এবং কম সময়ে ঢাকা-চট্টগ্রাম পথে কন্টেইনার চলাচল করতে পারবে বলে চট্টগ্রাম বন্দরের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান।

গতকাল রবিবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর জুলফিকার আজিজের সভাপতিত্বে রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয় বলে জানা যায়।


এ ক্যটাগরির আরো খবর..