× Banner
সর্বশেষ
দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর

ঝিনাইদহে অপহরণের ৮ দিন পর অপহৃত কলেজ ছাত্র উদ্ধার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর থেকে অপহরণের ৮ দিন পর আরিফুল ইসলাম (২৪) নামের এক কলেজ ছাত্রকে শৈলকুপা থেকে উদ্ধার করেছে পুলিশ। সে সময় পুলিশের সাথে গুলিবিনিময়ে অপহরণ কারী আশরাফুল ইসলাম বিশ্বাস (৩৫) গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে শৈলকুপা উপজেলার হরিহরা ইটভাটা এলাকায় এ গুলিবিনিময়ের ঘটনা ঘটে। অপহরণকারী আশরাফুল একই উপজেলার নলখোলা গ্রামের আকিবুদ্দীনের ছেলে। অপহৃত আরিফুল ইসলাম মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের আসাদুল ইসলামের ছেলে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, গত (১০ ফেব্রুয়ারী) বুধবার আরিফুল ইসলামকে অপহরণ করা হয়। তারপর থেকে আরিফুল ইসলামের  পরিবারের কাছে অপহরণকারীরা আড়াই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। এরপর অপহৃত পরিবার শৈলকুপা থানা পুলিশকে জানায়। পরে পুলিশ মোবাইল ট্র্যাকিংএর মাধ্যমে অপহরণকারীদের  অবস্থান জানতে পেরে ওই স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত অপহরণকারী আশরাফুলকে থানায় নিয়ে আসার সময় হরিহরা ইটভাটা এলাকায় এসে পৌঁছালে আগে থেকে ওৎপেতে থাকা অপহরণকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের গুলি বিনিময়ের সময় আশরাফুল ইসলাম গুলিবিদ্ধ হয়।

পরে সেখান থেকে আহত আশরাফুলকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..