ডাসারে বয়স্ক ভাতা নিয়ে ইউপি সদস্যদের অনিয়মের অভিযোগ 

ডাসারে বয়স্ক ভাতা নিয়ে ইউপি সদস্যদের অনিয়মের অভিযোগ 
ডাসার প্রতিনিধি: মাদারীপুরের ডাসারে সংরক্ষিত(৭,৮,৯) ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য (ঝর্ণা) ও অন্যান্য ইউপি সদস্যদের যোগসাজশে বয়স্ক ভাতা নিয়ে রমরমা বানিজ্য করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ আছে ভুয়া জাতীয় পরিচয়পত্র দেখিয়ে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে দীর্ঘদিন যাবৎ অনিয়ম করে বয়স্কভাতা তুলে নিতো।
তথ্য ভিত্তিতে অনুসন্ধান কালে, ভুয়া পরিচয়পত্র বহনকারী ৮নং ওয়ার্ডের বাসিন্দা মো.আইউব আলী নামে ব্যক্তি হাতেনাতে ধরা পরে। জিজ্ঞাসা কালে তিনি স্বীকার করেন স্থানীয় ইউপি মহিলা সদস্য(ঝর্ণা) সাথে তিনি লিয়াজু করে বাহিরের একটি কম্পিউটারের দোকান থেকে জাতীয় পরিচয় পত্র নকল করে বয়স্ক ভাতা উত্তোলন করতেন। এসময় তার কাছ থেকে ভুয়া পরিচয় পত্র ও টাকা উত্তোলনের বই মেলে। তৎক্ষনাত মহিলা ইউপি সদস্য ঝর্ণা সহ আরেকজন ইউপি সদস্য উপস্থিত হন, ব্যাপারটি ধামাচাপা দিতে বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করে। একপর্যায়ে ভুয়া পরিচয় পত্র ও বই ফেলে পালিয়ে যায়।
এ ব্যাপারে কালকিনি উপজেলা সমাজসেবা অফিসার বলেন, আমি নতুন জয়েন করেছি। বিগত দিনে কী ঘটেছে তা আমি বলতে পারবো না। তবে বয়স্ক ভাতা গ্রহনকারীর ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্রে বয়স পুরুষের ৬৫ ও মহিলাদের ৬২ না হলে কেউ বয়স্ক ভাতা পাবে না। ভুয়া জাতীয় পরিচয়পত্র বহনের ব্যাপারে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন আমাদের কাছে লিখিত অভিযোগ আসলে আমরা অভিযোগ খতিয়ে আইনআনুগ ব্যাবস্থা নিবো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।