কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে অবৈধ যানবাহন পার্কিংয়ের অভিযোগ ২ চালককে জরিমানা

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ ॥২০ নভেম্বর’২০১৭ঃ  ঝিনাইদহের কালীগঞ্জে মহাসড়কে অবৈধ ভাবে গাড়ি পার্কিং করে যাত্রী ও জনসাধারনের চলাচলে বিঘ্ন ঘটনার অপরাধে ২ ট্রাক চালককে ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার বহুল আলোচিত বৈশাখী তেল পাম্প এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার রায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা ও পুলিশ ফোর্স।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার রায় জানান, প্রায়ই অভিযোগ আসে বৈশাখী তেল পাম্প এলাকায় মহাসড়ক ও বাজার সড়কের উপর অবৈধ ভাবে চালকরা ভারী যানবাহন রেখে রাস্তার জনসাধারনের চলাচলে বিঘ্ন ঘটায়। এ ছাড়াও এই অবৈধ পার্কিংয়ের কারনে ঐ স্থানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এর প্রেক্ষিতে সোমবার ভ্রাম্যামান আদালত বসিয়ে অবৈধ পার্কিং এর অভিযোগে ২ জন চালককে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, স্থানীয় গ্যারেজ মালিক, চালক ও তেল পাম্প কর্তৃপক্ষকে সতর্ক করে দেওয়া হয় যাতে মহাসড়ক কিংবা বাজারের সড়কের উপর যাতে কোন ভারি যানবাহন না রাখে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।