ঝিনাইদহে এতিম শিশুদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি॥২০ নভেম্বর’২০১৭ঃ  ঝিনাইদহে এতিম শিশুদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়েছে। সরকারী কেসি কলেজের ইংরেজী বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের উদ্দোগে এ বস্ত্র বিতরণ করা হয়।

এ উপলক্ষে সোমবার দুপুর ১২ টার দিকে কলেজের ইংরেজী বিভাগের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এসময় কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক আবু তালেব মো: মুনিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ড. বিএম রেজাউল করিম। এসময় বিশেষ অতিথি ছিলেন কলেজ শিক্ষক আনিচুর রহমান, মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান, কলেজ ছাত্রলীগের সভাপতি রেজোয়ানুল হক রিপন, সাধারন সম্পাদক আবু সুমন বিশ্বাস। এছাড়াও শিক্ষার্থী ও এতিম শিশুরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শতাধীক এতিম শিশুদের মধ্যে খাবার ও বস্ত্র বিতরন করা হয়। এ মহতি অনুষ্ঠানের উদ্দোগ গ্রহন করেন ইংরেজী বিভাগের শিক্ষার্থী মোজাহিদ, রবিউল, জুবায়ের, শোভা, ফারহা প্রমুখ।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।